শিক্ষা কার্যক্রম
আমাদের মাদরাসায় ছাত্রদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিভাগে পাঠদান করা হয়।

আধুনিক ও মনোরম পরিবেশে পাঠদান
আমাদের রয়েছে প্রশস্ত ও আলো-বাতাস সমৃদ্ধ ক্লাসরুম। অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা ছাত্রদের নিবিড় তত্ত্বাবধানে পাঠদান করা হয়। পড়াশোনার পাশাপাশি ছাত্রদের মানসিক বিকাশের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা।
হিফজ বিভাগের বিশেষ যত্ন
হিফজ বিভাগের ছাত্রদের জন্য রয়েছে বিশেষ রুটিন ও ২৪ ঘণ্টা তত্ত্বাবধান। আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা তাজবীদ ও মাখরাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
