About Header

আমাদের সম্পর্কে

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান

মোহাম্মদ জনাব আলী নুরুল উলুম হিফজুল কুরআন মাদরাসা ও ফাতেমা আল ইসলামিয়া এতিমখানা ২০১৮ সাল থেকে ইসলামী শিক্ষা ও তা‘লীম-তরবিয়তের মহান লক্ষ্য সামনে রেখে পাঠদান কার্যক্রম শুরু করে আজ সর্বোচ্চ শৃঙ্খলা, নিয়মনীতি ও সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র, চিন্তাশীল মানসিকতা ও একজন দায়িত্বশীল দ্বীনদার মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

শিশুদের তা‘লীম-তরবিয়তের ক্ষেত্রে আমরা মহব্বত, আজমাত, হিকমাত ও খিদমাত - এই চারটি মূলনীতিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। কারণ শিশুরা যা দেখে, যা বুঝে এবং যে পরিবেশে থাকে - সেই অনুযায়ীই তারা গড়ে ওঠে। এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের মাদরাসায় শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক গঠনের মেহনত প্রতিনিয়ত চলমান রয়েছে।

আমাদের মূলনীতি

মহব্বত (ভালবাসা)

শিক্ষার্থীদের স্নেহ ও মমতার সাথে পাঠদান।

আজমত (সম্মান)

শিক্ষক ও বড়দের সম্মান প্রদর্শনের শিক্ষা।

হিকমত (প্রজ্ঞা)

কৌশল ও প্রজ্ঞার সাথে দ্বীনি শিক্ষা প্রদান।

খিদমত (সেবা)

বরকতের জন্য সৃষ্টির সেবার মানসিকতা তৈরি।