সব নোটিশ
১৫/২/২০২৬
শিক্ষার্থীদের বার্ষিক প্রগতি পর্যালোচনা ও অভিভাবক সম্মেলন
আলহামদুলিল্লাহ, গত ৭ই ফেব্রুয়ারি ২০২৬, রোজ শনিবার আমাদের মাদরাসার বার্ষিক অভিভাবক মজলিস অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত সম্মেলনে শিক্ষার্থীদের সার্বিক উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোকপাত করা হয়।
সম্মেলনের মূল পর্যালোচনাসমূহ:
শিক্ষার্থীদের অগ্রগতি:
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার মান এবং চারিত্রিক গুণাবলী নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।
উন্নয়ন পরিকল্পনা:
বিগত দিনগুলোর প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা বা ঘাটতিগুলো চিহ্নিত করে শিক্ষার পরিপূর্ণতা ও মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করা হয়েছে।
অভিভাবকদের ভূমিকা:
আদর্শ শিক্ষার্থী গঠনে মাদরাসা ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
মাদরাসা খোলার ঘোষণা:
বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রদত্ত ছুটি শেষে মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে।
আগামীকাল বিকেল 'বাদ আসর' থেকে মাদরাসা যথানিয়মে খোলা থাকবে এবং সাধারণ ক্লাস চলমান থাকবে, ইনশাআল্লাহ।
সকল শিক্ষার্থীকে যথাসময়ে মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। অভিভাবকবৃন্দের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।